admin
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফলাফল ছিল পূর্বনির্ধারিত” — বাগাতিপাড়ায় পাপিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সাবেক ভিপি, সাবেক এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী, কারা নির্যাতিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, বর্তমান সরকার তড়িঘড়ি করে ডাকসু-জাকসু নির্বাচন আয়োজন করেছে এবং পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণা করে জনগণকে বিভ্রান্ত করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মোড় বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহকারী সম্পাদক আবুল হাসনাত বাচ্চু। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পাপিয়া বলেন, “২৫ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। প্রয়োজনে আরও দশ বছর অপেক্ষা করব, কিন্তু দেশের মানুষের জন্য প্রকৃত নির্বাচন নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে আমরা মন্ত্রীত্ব দিয়েছিলাম। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের গাড়িতে কেন জাতীয় পতাকা উড়ানো হয়েছে— এ প্রশ্ন আজও রয়ে গেছে।”
গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০