admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালে নাটোর সদর উপজেলা দল

নাটোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর রোমাঞ্চকর সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছে নাটোর সদর উপজেলা দল।
শনিবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার প্রতিপক্ষ ছিল গুরুদাসপুর উপজেলা দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
পরে টাইব্রেকারে প্রথম পাঁচ শটেই সমান সংখ্যক গোল করে উভয় দল। “সাডেন ডেথ” রাউন্ডেও ফলাফল নির্ধারিত না হওয়ায় আয়োজক কমিটি ও রেফারিদের সিদ্ধান্তে টসের মাধ্যমে জয়ী নির্ধারণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত টস পরিচালনা করেন, যেখানে জয়ী হয় নাটোর সদর উপজেলা দল এবং তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত বলেন, “এই আয়োজন কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং নাটোরের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়। গ্যালারিতে দর্শকদের উল্লাস, চিৎকার আর হর্ষধ্বনিতে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় নাটোর জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুরু থেকেই খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক মিস আসমা শাহিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি জানান, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন। তাঁর মতে, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে, যারা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।
খেলাপ্রেমী দর্শকরা বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, প্রতিবছর নিয়মিতভাবে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং নাটোর জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০