admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কাভার্ড ভ্যানে দুর্ধর্ষ ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে ভোররাতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভ্যানচালক মিজান শেখ বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের মোবারক শেখের ছেলে এবং নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৫৫০) এর চালক।
অভিযোগে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সহকারী মো. ওয়াসিম (২৪) কে সঙ্গে নিয়ে তিনি ঢাকার বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশে রওনা দেন। দিনগত রাত সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম থানামোড় এলাকায় পৌঁছালে ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের ভ্যান থামানোর চেষ্টা করে। দুর্ঘটনার আশঙ্কায় চালক পাশের একটি লোকাল রাস্তায় ঢুকে পড়েন। কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান এসে কাভার্ড ভ্যানটির পথ রোধ করে।

এসময় দুর্বৃত্তরা চালক ও সহকারীকে হত্যার হুমকি দিয়ে ভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ভ্যানচালক মিজান শেখ বলেন, “ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০