admin
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে দুই আভিযানে আটক-৪

নাটোরে পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হল — চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), একই উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু’র ছেলে মো. লালন (২৫) এবং মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসের একটি বাসকে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে যাত্রী আসনের পায়ের নিচে রাখা দুটি বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

একই সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিক ক্যারেট বহনকারী ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ক্যারেটের নিচে রাখা ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
‘মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০