admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর সদরে সেনা অভিযান

নাটোর সদর উপজেলার ভদ্রার বিল এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঝাঠিয়ান ও জয়নগর গ্রামের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৫৯টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৩০ থেকে ৪০ ফুট। বাজারমূল্য অনুযায়ী প্রতিটি জালের দাম আনুমানিক ৪ হাজার টাকা ধরা হলে জালগুলোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত সব জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের জাল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মাছের প্রজননে বাধা সৃষ্টি করে বলে সরকার এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সুজন মিয়া। তিনি জানান, “অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা সেনাবাহিনী ও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালালে নদীর জীববৈচিত্র্য রক্ষা পাবে, মৎস্যসম্পদ বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মাছের ভাণ্ডার পাবে।
এ অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীদের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০