admin
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ছাড়া নারীবান্ধব দল বাংলাদেশে নেই: বাগাতিপাড়ায় পুতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া দেশে আর কোনো নারীবান্ধব রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে সাবেক জামনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, “বাংলাদেশে নারীদের সম্মানিত করার প্রাতিষ্ঠানিক ধারা চালু করেছিলেন একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর হাত ধরেই দেশে নারী শিক্ষা বিস্তার লাভ করে, অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু হয় এবং নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। বিএনপি নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।”

তিনি বলেন, “বিএনপি ছাড়া নারীবান্ধব দল বাংলাদেশে আর একটিও নেই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাবে, এবং সবাই পাবে সমান সুযোগ।”

জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “একসময় জাতীয় সংসদকে নাট্যমঞ্চে পরিণত করা হয়েছিল। আমরা এখন সেটিকে একটি কার্যকর, জনগণের কণ্ঠস্বরের আসনে পরিণত করতে চাই। বিএনপির প্রতিটি কর্মী যেন একটি ইট, আর জনগণের সঙ্গে আমাদের সম্পর্কই সেই গাঁথুনির সিমেন্ট। সম্পর্ক যত মজবুত হবে, বিএনপির ভিত্তি ততই শক্তিশালী হবে।”

দেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, “আমরা চাই একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল বাংলাদেশ। যেখানে আমাদের সম্পর্ক থাকবে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার ভিত্তিতে। আমরা কারো দাসত্ব স্বীকার করি না।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, রশিদ চৌধুরি ও স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম রাব্বানী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির পুনর্গঠন ও তৃণমূলকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগকারী অধ্যক্ষকে ফেরাতে এমপির ডিও লেটার, সমালোচনার ঝড়

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড

আত্রাইয়ে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১০

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

১২

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১৩

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১৪

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৫

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৬

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৭

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৮

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৯

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

২০