admin
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন ‘সেবার মানোন্নয়নে নির্দেশ’ 

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

থানায় আগত সেবা প্রত্যাশীদের প্রতি পেশাদার আচরণ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পুলিশি সেবায় জনআস্থা অর্জন করতে হলে স্বচ্ছতা, দ্রুততা ও পেশাদারিত্ব অপরিহার্য।”

পুলিশ সুপার অনলাইন জিডি কার্যক্রম, মূলতবী মামলা নিষ্পত্তি, এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় যথাযথ পুলিশি প্রতিবেদন প্রদান বিষয়ে সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেক্স, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সদের ব্যারাক এবং পুরো থানা চত্বর ঘুরে দেখেন। প্রতিটি সেকশনে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা, নথিপত্রের সঠিক রক্ষণাবেক্ষণ এবং কর্মপরিবেশের মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাবা মাহমুদা শারমিন নেলী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারের এ ধরনের আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১০

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১১

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৭

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৮

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৯

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

২০