জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এই আয়োজন করেন পত্রিকাটির শাজাহানপুর উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম উর্মি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেসুর রহমান মুকুল, এবং শাজাহানপুর প্রেসক্লাব সভাপতি জিয়াউর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় দৈনিক মানবকণ্ঠ প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকমহলে বিশেষ জায়গা করে নিয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও মানবকণ্ঠ এই ধারা বজায় রেখে আরও উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য