admin
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শামিমা আক্তার (৪৫) ও তাঁর চার বছরের ছেলে তকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দিনারপুর কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা বানিয়াচং উপজেলার সাগরদিঘির পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা। জানা গেছে, তারা স্বামী সৈয়দ আলী মিয়ার সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক।

স্থানীয়রা জানান, দিনারপুর কলেজের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধকের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০