admin
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের খানা-খন্দ রাস্তা এখন মৃত্যুফাঁদ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়ক খানা-খন্দে এখন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিনই এ মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অসাবধানতায় কিংবা রাস্তায় গর্তে পড়ে গাড়ি উল্টে আহত হচ্ছেন অসংখ্য যাত্রী। স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন এ ভগ্নদশা মহাসড়কে।

যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে টানা বর্ষণে এসব গর্তে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও পণ্যবাহী গাড়ি উল্টে আহত হওয়ার ঘটনাও বেড়ে অনেক।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “প্রতিদিনই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি।”
এদিকে যাত্রী ও চালক অভিযোগ করেছেন, সড়ক বিভাগের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার কাজ না হলে প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি, বনপাড়া- পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকার জরাজীর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করে তুলতে হবে।

নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের মুঠোফোনে রাস্তার বেহাল দশা ও সংস্কার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে কল কেটে দেন, পরে একাধিক বার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০