admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী বোনকে নৃশংসভাবে রক্তাক্ত করলো ভাই

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজের ভাইয়ের হাতে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়েছেন মৌসুমী বেগম (২৫)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর মালিগাছা নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার পরই মৌসুমীর ভাই মাহাবুর তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাহাবুর বোনকে নির্মমভাবে মারধর করে। এ সময় নির্যাতনের ফলে মৌসুমীর নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী জানান, প্রতিবন্ধী ভাতার টাকার জন্য মৌসুমীকে প্রায়ই নির্যাতন করে তার ভাই। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার মাহাবুরের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এলাকাবাসীর দাবি, এ ধরনের অমানবিক ঘটনার দ্রুত বিচার এবং প্রতিবন্ধী মৌসুমীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০