admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে শিবির প্যানেলের ভিপি প্রার্থী বাগাতিপাড়ার রনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাটোরের বাগাতিপাড়ার সন্তান ইব্রাহিম হোসেন রনি। তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে “সম্প্রীতির শিক্ষার্থী জোট” নামে প্যানেল ঘোষণা করে শিবির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম।

ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন শাহজালাল হল শিবিরের সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না।

প্রার্থী ঘোষণা উপলক্ষে ইব্রাহিম হোসেন রনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং একাডেমিক সেশনজট নিরসনই হবে আমাদের মূল অঙ্গীকার।”

চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মুহাম্মদ কামরুল ইসলাম মনে করেন, “বাগাতিপাড়া থেকে উঠে আসা ইব্রাহিম হোসেন রনির প্রার্থী হওয়া নাটোরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি নির্বাচিত হলে তরুণ নেতৃত্ব হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০