আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের ‘বড়াল’ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ,কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায় , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈকত রেজওয়ানুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্য সচিব হাফিজুর রহমান ,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শামীম সরকার, উপজেলা জামায়াতের আমির এ.কে.এম আফজাল হোসেন,ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,মানবাধিকার কর্মী ও প্রগতিশীল সমাজ চিন্তক প্রভাষক. আরিফুল ইসলাম তপু , ক্যাব বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ ও জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
উপজেলার ২৭টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সভায় আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার কুন্ডু এবং উপজেলার ২৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন— “দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপন হোক, সেটাই আমাদের লক্ষ্য।”
মন্তব্য