admin
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অবৈধ সুতিজাল উচ্ছেদ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

উপজেলার ভুঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে

সুতিজাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা জালগুলো আগুনে পুড়িয়ে ভুশীভূত করা হয়। এ সময় আত্রাই থানা পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক জানান, খাল থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান করা হয়েছে। প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধ সুতিজাল উচ্ছেদ করা আমাদের নিয়মিত কাজ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই।

এই খালে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার না করতে পারে, সে জন্য নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০