“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম, হেইফারের রিজিওনাল ম্যানেজার আব্দুল্লা আল মামুন, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী ও মাজহারুল ইসলাম।
সভাপতিত্ব করেন জিনিয়া সমবায় সমিতির সভাপতি খাদিজা খাতুন এবং সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেইফার ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সমবায় নেতৃবৃন্দ।
মন্তব্য