admin
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিএনপির পথসভায় ব্যারিস্টার পুতুল

“বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই সমান — সবাই বাংলাদেশি।” রবিবার নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত এক পথসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার জন্য একটি অভিন্ন রাষ্ট্র নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষায়, “রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার পাবেন।”

“এই ঘোষণা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি একটি জাতিগত দিকনির্দেশনা,” — বলেন ব্যারিস্টার পুতুল। তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন এই নীতির বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

সকালেই ব্যারিস্টার পুতুল গালিমপুর দুর্গা মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকারের বিষয়টি বিএনপির মূলনীতির অন্তর্ভুক্ত।”

এসময় তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ২৭টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

পথসভায় ব্যারিস্টার পুতুল বলেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন। তিনি যেন একটি ঐক্যবদ্ধ, পরিচ্ছন্ন ও শক্তিশালী বিএনপি পান — সেটাই এখন আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকে বিএনপির পতাকা হয়ে কাজ করব। আমাদের সফলতা মানেই দলের শক্তি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক অধ্যক্ষ নেকবর হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০