admin
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও আগামী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু আনাছ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আফজাল হোসেন, মো. নাজিমুদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, মো. ওমর ফারুক, মো. কামাল উদ্দিন টগর, এমরান মাহমুদ প্রত্যয় প্রমুখ।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এই কমিটির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন। তিনি এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করে সকলের সহযোগিতায় এ অবস্থা ধরে রাখার আহ্বান জানান। এছাড়াও আগামী সারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, থানা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি দূর্গাপূজাসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠান যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পালিত হতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন। তিনি সাধারণ মানুষকে যে কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার অনুরোধ জানান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা ছাড়ানও আগামী সারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকাতি আটক-১৩

আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

পুঠিয়ায় দিনের আলোয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নলডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযান

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুন

পাবিপ্রবিতে নাটোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

১০

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

১১

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

১২

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

১৩

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

১৪

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

১৫

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

১৭

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১৯

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

২০