admin
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার বাউসা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় বাউসা ভোকেশনাল এন্ড বিএম ইনিস্টিউট মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সিনিয়র সভাপতি আঃ হাকিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট আজিজুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু, সিঃ সহ সভাপতি রাজিব আহমেদ মন্ডল,সাধারণ সম্পাদক সেলিম রেজা’সহ বাউসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি,ছাত্রদল,সেচ্ছাসেবকদল ও যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যনেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে দলের প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অর্জনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, যদি তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তবে দেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। তাই ৩১ দফার প্রতিটি বিষয় গভীরভাবে অনুধাবন করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০