admin
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, দৈনিক এই নাটোর পত্রিকার সম্পাদক আরিফুল ইসলাম তপু সহ স্থানীয় ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

সভায় আরএমও ডা. ফাকেহা জাবীন একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে একযোগে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় বাগাতিপাড়া উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে বলে জানান।
পাশাপাশি টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে টিকা সংগ্রহ, সংরক্ষণ, প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ টিকাদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও করণীয় নির্ধারণ করা হয়।

সভা শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সকল অংশীজনকে প্রচার, লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগে একসঙ্গে কাজ করে টাইফয়েড প্রতিরোধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১০

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১১

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১২

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৩

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৪

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৫

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৮

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৯

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

২০