নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউপি সহকারী সচিব বিপ্লব। বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
সভায় চেয়ারম্যান খবিরুল ইসলাম দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. জহুরুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, সংরক্ষিত নারী সদস্য পিয়ারা বেগম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, অ্যাড. সনৎ কুমার প্রামানিক, স্বপন কুমারসহ ৫১টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ।
মন্তব্য