admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মাদ্রাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও নাটোর সদর আসনে দলীয় প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনে প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী এবং শহর আমীর রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর স্পষ্ট হয়ে গেছে যে একটি নির্দিষ্ট দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু স্বাধীনতার মূল চেতনাকে ভুলে গেছে। আমরা দাবি করছি—জুলাই সনদের বাস্তবায়ন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার না হলে দেশে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড় ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১০

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১১

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১২

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৫

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৬

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৭

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৮

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৯

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

২০