admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বান্দই খাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দই খাড়া এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। আর মাত্র কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—দুর্গাপূজা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণভাবে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গা ও তাঁর সঙ্গী-সাথী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং অসুরের প্রতিমা। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, এখন চলছে রঙ ও অলঙ্করণ করার শেষ মুহূর্তের প্রস্তুতি।

দুর্গোৎসব উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, আত্রাই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫১টি মন্দিরে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ধর্মীয় বিধান অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় নবরাত্রি, যা দেবী বন্দনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বছর মহাসপ্তমী পড়েছে সোমবারে। দেবীর গজে (হাতি) আগমনকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মূল পূজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব। প্রতিমা শিল্পীরা জানান, সময় স্বল্পতা সত্ত্বেও তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন ভক্তরা পূর্ণ তৃপ্তি ও আনন্দ নিয়ে প্রতিমা দর্শন করতে পারেন।

পূজা আয়োজকরাও আশাবাদী, এ বছর উৎসবটি হবে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০