admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় দলটির নেতারা সরকারের প্রতি একাধিক দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের নেতা আবুল কালাম আজাদ বলেন, “সরকার বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছে। যারা সরকারের সহায়তাকারী হিসেবে কাজ করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। একইসঙ্গে ১৪-দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার যদি জনগণের দাবি অনুযায়ী ব্যবস্থা না নেয়, তাহলে দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে, যেখানে নেতৃত্বে থাকবে জামায়াতে ইসলামী।”

জুলাই মাসকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও সভায় জোরালোভাবে তোলা হয়। বক্তারা বলেন, “যদি এই দাবি বাস্তবায়ন না হয়, তাহলে দেশব্যাপী আন্দোলন আরও বেগবান করা হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও জেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম মোস্তফা, মমতাজ আলী সরকার, আব্দুল আজিজ লাবু, হাফেজ জহুরুল ইসলাম এবং পৌর আমির হাফেজ রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০