admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ার ০৪ নং দয়ারামপুর ইউনিয়নের অন্তর্গত সোনাপুর বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম পাটোয়ারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল্লাহিল বাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নাটোর-১ আসনের এমপি (সংসদ সদস্য) প্রার্থী।
তিনি বলেন, “জনগণের টাকায় তৈরি রাস্তাগুলোর দেখভালে চরম অবহেলা করছে স্থানীয় প্রশাসন। এই অব্যবস্থাপনার অবসান চাই।”

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, “এই রাস্তাটি এতটাই খারাপ যে বর্ষাকালে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যদি দ্রুত সংস্কার না করা হয়, তবে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম।

কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি জনাব সৈয়দ মোঃ আতিকুর রহমান।

“শুধু দাতা নয়, নীতির পরিবর্তন চাই”—এমন স্লোগানে সোনাপুর বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্রই পারে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং জনসম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করতে।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সোনাপুর বাজার প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০