admin
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আছর বাঘা শাহী মসজিদের তেঁতুলতলা এলাকায় বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তেঁতুলতলা থেকে বের হয়ে উপজেলার আমচত্তর এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক। সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন নুহু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক বলেন, “দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জামায়াত ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধে আমাদের এই আন্দোলন। পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আছি।”

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি নয়, বরং জনগণের ন্যায্য অধিকার আদায়ই জামায়াতের লক্ষ্য।”

বক্তারা সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার হরণ, নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন, রাষ্ট্রীয় দমননীতি ও একতরফা নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০