admin
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সুপারের লালপুর থানা পরিদর্শন

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আজ লালপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।

সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি থানায় আগত সেবাগ্রহীতাদের যথাযথভাবে সহায়তা করতে নির্দেশনা প্রদান করেন।

তিনি অনলাইন জিডি, নারী ও শিশু নির্যাতন মামলার তদন্তে যথাযথ পুলিশ রিপোর্ট প্রদান এবং মূলতবী মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া থানার হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ডিউটি অফিসারের কক্ষ, নারী ও শিশু সহায়তা ডেস্ক, অফিসার ও ফোর্সদের ব্যারাক, রান্নাঘরসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) জনাব এসএম রিয়াজুল হাসান, আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব বেনজির আহম্মেদসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১০

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১১

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১২

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৩

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৪

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৫

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৮

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৯

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

২০