admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপির অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে আত্রাই উপজেলার শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. আব্দুল রশীদ। বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, চিকিৎসকদের দায়িত্বে গাফিলতি এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলছে। এসব অনিয়মের পেছনে ডা. রোকসানা হ্যাপির ভূমিকা রয়েছে বলেও তারা অভিযোগ করেন। তারা জানান, একই কর্মস্থলে টানা পাঁচ বছরের বেশি সময় ধরে থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এক ধরনের প্রভাব বলয় তৈরি করেছেন। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রানা, হাফেজ আক্তারুজ্জামান, মো. রায়হান, আবু শাহীন, আক্তার হোসেন প্রমুখ।

বক্তারা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, “উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপিকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এসময় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান ১১ দফা অনিয়ম তুলে ধরা হয় এবং তাৎক্ষণিক সমাধান দাবি করা হয়। উল্লেখযোগ্য দাবিসমূহ:

১. সাত দিনের মধ্যে ডা. রোকসানা হ্যাপিকে অপসারণ
২. দায়িত্বে অবহেলা করা চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
৩. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিচার
৪. হাসপাতালের খাবার সরবরাহ ও ওষুধ বিতরণে স্বচ্ছতা
৫. পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত
৬. বহির্বিভাগে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত
৭. জরুরি বিভাগে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত
৮. জরুরি চিকিৎসা (ব্যান্ডেজ, সেলাই) নির্দিষ্ট ওয়ার্ডে সম্পাদন
৯. ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা
১০. ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিকদের সিন্ডিকেট বন্ধ
১১. স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা

বক্তারা আরও বলেন, “আমরা নদী ও বিল এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। এ অন্যায়ের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাবু প্রামাণিক, মান্নান খান, সোহরাব হোসেন, মো. সিদ্দিকুর রহমান, মো. আশরাফুল ইসলাম, সুইটসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০