admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড় ও বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর গ্রামের ভ্যানচালক এরশাদ আলী (৪০) এবং বিলমাড়িয়ার মোহরকয়া গ্রামের বাবলু আলী (৬০)।

প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টার দিকে, যখন রাজশাহীগামী একটি হাইয়েস মাইক্রোবাস চিনিবটতলা মোড়ে ভ্যানচালক এরশাদ আলীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক মাইক্রোবাসসহ চালক হারুন অর রশিদকে আটক করেছে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের বাসিন্দা।

অপরদিকে, রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়ার কয়লার ডহর এলাকায় রাস্তা পারাপারের সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির মোটরসাইকেল বাবলু আলীকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন নুর আলম (২২), যিনি একই এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় বাবলু আলী, নুর আলম এবং অজ্ঞাত এক নারী আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবলু আলী মারা যান।

লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০