admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা টিপু’র মতবিনিময় সভা

নাটোরের লালপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, “রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা। সেটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও, নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করা প্রয়োজন।” এসময় তিনি রাজনৈতিক নেতাকর্মীদের সাংবাদিকদের প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি এবং বাস্তবতা আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। লালপুরের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভা শেষে অতিথিরা মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০