admin
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলার কিচমত-জাতোপাড়া গ্রামে একটি ভ্যান উল্টে তাহিদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত তাহিদ ওই গ্রামের মো. নাইমের একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালি তোলার কাজে নিয়োজিত একটি ভ্যান চালক কাজের সময় ভ্যানটি একটি স্থানে রেখে পাশেই কিছু কাজে যান। এ সময় খেলার ছলে তাহিদ ভ্যানটির কাছাকাছি চলে আসে এবং ভ্যানের ভেতরে থাকা চাবি ঘোরাতে গেলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। ভারী ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে, পথেই তার মৃত্যু হয়।

শিশু তাহিদের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো কিচমত-জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন, গ্রামের বাতাস ভারি হয়ে ওঠে আহাজারিতে।

নিহত শিশুর বাবা মো. নাইম শোকে কাতর হয়ে বলেন,
এটা ছিল আমার একমাত্র সন্তান। সবাই মিলে খুঁজছিলাম। শেষমেশ যে দৃশ্য দেখলাম, তা আমার সারা জীবনের জন্য এক গভীর যন্ত্রণার স্মৃতি হয়ে রইলো। আমার ছেলে আর কোনো দিন ফিরে আসবে না। আমি সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।

ঘটনার বিষয়ে কেউ কোনো অবহেলা করেনি বলে জানান স্থানীয়রা। তাদের মতে, এটি নিছকই একটি দুঃখজনক দুর্ঘটনা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ভ্যানচালক তার কাজ করছিলেন। শিশুটি খেলার ছলে কাছে চলে যায়। কারো কোনো ইচ্ছাকৃত দোষ ছিল না। এমন ঘটনা যেন আর কখনও না ঘটে।

তাহিদের অকাল মৃত্যু গোটা আত্রাইবাসীকে নাড়া দিয়েছে। শিশুটি যেন জান্নাতে স্থান পায় — এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রার্থনা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০