admin
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা মোঃ হাসেম আলী মীরের সভাপতিত্বে ও সেক্রেটারী বাবর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম
শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সবুর
নাটোর জেলা জামায়াতের আমীর ডাঃ মীর নুরুল ইসলাম
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান
সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান।
অতিথিবৃন্দ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাঝগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল হাসেম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০