admin
১ অক্টোবর ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় বিএনপির কর্মী সমাবেশে শিমুল

রাজশাহী জেলার পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের বিড়ালদহ এলাকায় এ সমাবেশের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

শিমুল বলেন, “জনগণের ভালোবাসায় যদি আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি, তাহলে এ অঞ্চলে যুবকদের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। উন্নয়ন, অগ্রগতি ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “অনেকেই ক্ষমতায় গিয়ে জনগণের থেকে দূরে সরে যান। আমি চাই আপনাদের মাঝে থেকেই কাজ করতে। নিয়মিত আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণের সুযোগ যেন সবসময় পাই।”

তিনি সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানান এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু। এছাড়া বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, বানেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং জেলা ছাত্রদল আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০