admin
১ অক্টোবর ২০২৫, ৩:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় শহীদ ওয়াসিম একাদশ জয়ী

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৪৮ রানে শহীদ ইয়ামিন একাদশকে পরাজিত করেছে।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক শিহাব ৫০ এবং রসূল ২৬ রান করেন। শহীদ ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ৩টি এবং নাফিস ২ টি উইকেট লাভ করে। জবাবে শহীদ ইয়ামিন একাদশ ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাফি ২৭ এবং রনি ২৩ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ৪টি উইকেট লাভ করে।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শহীদ ওয়াসিম একাদশের অধিনায়ক শিহাব। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন প্রমুখ। খেলায় আম্পায়ার ছিলেন মিথুন ও পাপ্পু।
বুধবারের খেলা শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশ। বার্তা প্রেরক মমিনুর রশীদ সাইন, সদস্য জেলা ক্রীড়া সংস্থা

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০