admin
১ অক্টোবর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ার গালিমপুর মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি ঘিরে মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঐতিহাসিক গালিমপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছে উপজেলা প্রেসক্লাব বাগাতিপাড়ার নেতৃবৃন্দ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ‘এই নাটোর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফুল ইসলাম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিন, উপজেলার ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি দীপক কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদ বাগাতিপাড়া উপজেলার আহ্বায়ক পুলক কুমার রায়, গালিমপুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার রায় ও সম্পাদক দেবাশীষ কুমার কুন্ডু প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজা উপলক্ষে আগত দর্শনার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,“নতুন বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কোনও বিভাজন নেই। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়—এটি একটি সামাজিক উৎসব, যা সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।”

প্রসঙ্গত, গালিমপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি বাগাতিপাড়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এটি ১২৮৮ বঙ্গাব্দ (১৮৮১–৮২ খ্রিষ্টাব্দে) প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর শারদীয় দুর্গাপূজায় এই মন্দিরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে।

উপজেলা প্রেসক্লাবের এই শুভেচ্ছা সফর স্থানীয় পূজা আয়োজক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০