admin
১ অক্টোবর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে বিএনপি নেতা টিপু

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য রাজপথে লড়াই করেছি, গ্রেফতার হয়েছি জেল খেটেছি, তবু একদিনের জন্যও খালেদা জিয়া তারেক রহমানকে ছেড়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, লালপুর বাগাতিপাড়ায় যে রাস্তাঘাট গুলো হয়েছে সেগুলো বিএনপির আমলে হয়েছে আমি তদবির করে করে সেগুলো বাস্তবায়ন করিয়েছি, তারপরে বিগত ১৭ বছর কোন রাস্তাঘাট উন্নয়ন হয় নাই, তিনি বলেন আমি এমপি হই আর না হই লালপুর বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করে যাব।

বিএনপি নেতা টিপু আরো বলেন দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফায় যে প্রতিশ্রুতি গুলো দেওয়া আছে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় সেগুলো আমরা বাস্তবায়ন করব, তিনি আরো বলেন আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি বানায় আমি লালপুর বাগাতিপাড়া সকল মসজিদ ও মন্দিরের আধুনিকায়ন সহ স্থায়ী অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করব।

হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব উপলক্ষে তাদের উদ্দেশ্যে তাইফুল ইসলাম টিপু বলেন, আগামীতে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় প্রতিটি মন্দিরের আধুনিকায়ন সহ রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, তিনি আরো বলেন লালপুর বাগাতিপাড়ায় হিন্দু মুসলিম কোন বৈষম্য নেই, আল্লাহ যদি আমাকে সংসদে নিয়ে যায় আগামীতে সারা বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীদের জাতীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে।

এসময় বিএনপি নেতা টিপু লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন এলাকায় পথসভা গণসংযোগ সহ বিভিন্ন প্রজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০