admin
১ অক্টোবর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে বিরল ঘটনা দিনমজুর দম্পতির ঘরে

নাটোরের লালপুর উপজেলায় বিরল ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে এই জন্মের ঘটনা ঘটে।

জানা গেছে, নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে ছিল। তবে জন্মের কিছুক্ষণ পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে নবজাতক মারা যায়। পরদিন বুধবার সকালে উপজেলার সাঁইপাড়া গ্রামে দুই নবজাতকের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ রয়েছেন। জীবিত থাকা তিন নবজাতক কিছুটা দুর্বল হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্নে চিকিৎসা চলছে।

এমন বিরল ঘটনার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই হাসপাতালে গিয়ে মা ও নবজাতকদের খোঁজখবর নিচ্ছেন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল আসিব হোসেন সবুজ ঈশ্বরদীর একটি মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। পাঁচ সন্তানের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। এজন্য তিনি সমাজের বিত্তবানদের সহায়তা ও সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০