admin
২ অক্টোবর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক- হেলপারসহ আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এতথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এতে চালক- হেলপারসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়,  ট্রাকের ভেতর থেকে চালক সবুজের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভূক্ত হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০