admin
২ অক্টোবর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ১নং পাকা ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন জামায়াত নেতারা।

তারা মণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি, উৎসব আয়োজনের প্রস্তুতি ও যেকোনো শঙ্কা নিয়ে খোঁজখবর নেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াত নেতারা পূজা উদযাপন কমিটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে নেতারা প্রতিটি মণ্ডপের রক্ষিত পরিদর্শন বহিতে নিজ নিজ মন্তব্য ও সুপারিশ লিপিবদ্ধ করে স্বাক্ষরও করেন।

উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা আমির মাওলানা একেএম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন,“আমরা সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্মের দোহাই দিয়ে আমাদের কারও সঙ্গে বিভাজন তৈরি করা যাবে না। জামায়াতের কোনো নেতা বা কর্মী কখনো কোনো হিন্দু ভাইয়ের জমি দখল বা তাদের সঙ্গে অসদাচরণ করেছেন — এমন নজির নেই।”

তিনি আরও বলেন,“আমরা একটি মানবিক, চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ চাই। আগামী নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার জন্য সনাতনী ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০