admin
২ অক্টোবর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা করছে : টিপু

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, আজকে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে বিভিন্ন প্রক্রিয়ায় ধ্বংসের চেষ্টা করছে। আওয়ামী লীগ ও তার দোসরদের আশ্রয় দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে। সীমান্তে তারা মাদক ঢুকিয়ে দিয়ে মেধাকে ধ্বংস করে দিচ্ছে। ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে।

ভারত একসময় শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছে। ভোট করা লাগবে না। রাতে ভোট করে নাও। আগের দিন ভোট করে নাও। বিনা ভোটে এমপি বানাও। ডামি প্রার্থী দাও। ক্ষমতায় থাকো। আর বিএনপি নেতাকর্মীদের জেলে দাও। মেরে ফেলো। গুম করো।

তাদের বুদ্ধিতে এমন কাজ হয়েছে যে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে শেখ হাসিনা সহ দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে। শুধু ভারতের কূটকৌশলের কারণে দেশ ছাড়া হয়েছে তারা। আজকে আবার বিভিন্ন দলকে নিয়ে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে আবার একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারা।

গত সোমবার সন্ধ্যায় নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ” সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টিপু আরও বলেন, জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগকে এক জায়গায় করার চেষ্টা করছে ভারত। একাত্তরে হেরে গেছে যারা, আর চব্বিশে হেরে গেছে যারা – দুই পার্টিকে এক জায়গায় করছে।

এ সময় তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, এক জায়গায় হলে আপনাদের বিপদ বাড়বে। আপনারা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে রেখেছেন। তারা ক্ষমতায় গেলে হাসিনা সহ আপনাদের কাউকে কিন্তু ছেড়ে দিবে না। ফাঁসিতে তারা ঝুলাবেই। আপনারা এগুলোতে সতর্ক হয়ে যান। আমি আহ্বান করবো যা ভুল করেছেন, তা সংশোধনের চেষ্টা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশের রাজনীতিতে থাকেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে লালপুর – বাগাতিপাড়াকে উন্নয়নের রোল মডেল বানানোর প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০