admin
২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ২৯ সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদলা, মাঝিড়া ও খরনা ইউনিয়নের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি পূজামণ্ডপের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের হাতে নগদ অর্থ তুলে দেন। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে নেতারা বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার। দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উৎসব। বিএনপি সবসময় সংখ্যালঘুদের পাশে রয়েছে।”

অন্যদিকে, একই দিনে রাতে গোহাইল ও খরনা ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা পূজামণ্ডপের প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রামাণিকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াত সবসময় সচেষ্ট।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০