admin
২ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বৃহস্পতিবার, বেলা ১২টায় বগুড়ার কৈগাড়ী সি.ও. অফিস সংলগ্ন বাসায় মরহুম রাহুল সরকারের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

শোকাহত এই পরিবারের সাথে সাক্ষাৎকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন আতিকুর রহমান রুমন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই ‘আমরা বিএনপি পরিবার’ শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংকালে আতিকুর রহমান রুমন নিহত রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সবসময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।▫️

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১০

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১১

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১২

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৪

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৫

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৬

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৭

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১৮

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১৯

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০