admin
২ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় পুনরায় চালু হলো ইউএনও পার্ক

প্রায় এক বছর বন্ধ থাকার পর নাটোরের বাগাতিপাড়ায় আবারও চালু হলো এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক।

বৃহস্পতিাবার (২ অক্টোবর) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, পার্কটি আগে অংশীদারিত্বের জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। নতুন করে মের্সাস কবির ট্রেডার্স পার্কটি পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কবির হোসেন শিপলু জানিয়েছেন, পার্কটি সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা পার্কটি আবার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকায় মানুষ ফিরে যেতে বাধ্য হতো। এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে আবার ঘুরতে আসতে পারবেন তারা। এতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে আশা করছেন অনেকে।

ইউএনও মারুফ আফজাল রাজন জানান, সকল শর্ত মেনে পার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পার্কের আরও উন্নয়নের জন্য ভবিষ্যতে নানা পরিকল্পনা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ ইউএনও পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে ২০২১ সালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ কাজ শেষ করেন এবং তৎকালীন এমপি পার্কটির উদ্বোধন করেন। জনপ্রিয়তা পেলেও পূর্ববর্তী পরিচালনাকারী আর্ট হকার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ চুক্তির শর্ত না মানায় সদ্য বিদায়ী ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা পার্কটি বন্ধ করে দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০