admin
৩ অক্টোবর ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া মডেল থানার ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ওসি মোহা. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা এন্ট্রির বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী মিলটন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর শেষ রাতে তার ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ, এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়। ওইদিন সকালে দুইজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগ দায়েরের পরদিন (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানায় গেলে মামলা এন্ট্রি ও আসামি গ্রেফতারের বিনিময়ে ওসি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়রানি করা হয়।

ঘুষের বিষয়ে নাটোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রুস্তম আলী মিলটন। তিনি ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তার আগের অভিযোগটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এন্ট্রি করে তদন্তের দাবি জানান।

তবে ওসি মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে করা এ অভিযোগটি ভিত্তিহীন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “ওসির বিরুদ্ধে অভিযোগটি তিনি পেয়েছেন এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০