admin
৩ অক্টোবর ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের ৬টি ইউনিয়ন বিএনপি’র কমিটি অনুমোদন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ২ বছর মেয়াদে আংশিক কমিটি অনুমোদিত হয়েছে ।

২৮ সেপ্টেম্বর ২০২৫ রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন দুর্গাপুর উপজেলা বিএনপির দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে দুর্গাপুর উপজেলার ১নং নওপাড়া, ২নং কিশমত গনকৈড়, ৩নং পানানগর, ৪নং দেলুয়াবাড়ী, ৫নং ঝালুকা ও ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপি’র ২ বছর মেয়াদে আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।

১নং নওপাড়া ইউনিয়নে সভাপতি পদে আব্দুল আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক পদে রহিদুল ইসলাম। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম প্রামানিক, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব গোলাম রাব্বানী কাজী ও সাংগঠনিক সম্পাদক পদে দেসের আলী।

২নং কিশমত গনকৈড় ইউনিয়নে সভাপতি পদে আঃ আলিম সরকার ও সাধারণ সম্পাদক পদে জমির উদ্দিন মোল্লা। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে প্রভাষক ফজলুর রহমান , সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে বুলবুল খন্দকার ও সাংগঠনিক সম্পাদক পদে সেকেন্দার আলী।

৩নং পানানগর ইউনিয়নে সভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পদে রকিব উদ্দিন । কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে কাজি ফজলুর রহমান , সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে রাজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে রহিদুল ইসলাম রিপন ।

৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে সভাপতি পদে আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলহাজ্ব আলিফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম লালবর।

৫নং ঝালুকা ইউনিয়নে সভাপতি পদে ইনতাজ আলী ও সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে বেলাল হোসেন , সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে আলীমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে ইউনূস আলী।

৭নং জয়নগর ইউনিয়নে সভাপতি পদে মাহাবুর রহমান সান্টু ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন । কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে শামসুর রহমান , সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে মোস্তাক আহম্মেদ মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন।

আংশিক কমিটি অনুমোদনকৃত দুর্গাপুর উপজেলা শাখা বিএনপি’র দলীয় প্যাডে আরও উল্লেখ্য যে, দুর্গাপুর উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপির অনুমোদিত (আংশিক) কমিটি ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০