admin
৪ অক্টোবর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই থানায় নতুন ওসি মুনসুর

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মুনসুর রহমান। পূর্ববর্তী ওসি মো. মান্নানের বদলিজনিত কারণে গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টায় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি মো. মুনসুর রহমান আত্রাইয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর করতে আমি কাজ করে যাবো।”

তিনি আরও জানান, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার তার রয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

“আমি বিশ্বাস করি, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব,”— বলেন ওসি মুনসুর রহমান।

তার যোগদানে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এলাকার সচেতন নাগরিকরাও নবাগত ওসির সফলতা কামনা করেন।

উল্লেখ্য, মো. মুনসুর রহমান এর আগে নওগাঁ জেলার মান্দা থানায় কর্মরত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

১০

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১১

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

১২

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

১৩

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১৬

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৭

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৮

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

২০