admin
৫ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে শিক্ষকদের অঙ্গীকার ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের নিরলস প্রচেষ্টাকে জাতির ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন শিক্ষকরা হচ্ছেন সমাজের চালিকাশক্তি যারা আগামী প্রজন্মকে আলোর পথ দেখান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনা মোস্তফা কামাল,

কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সাইয়েদা পারভীন সাকিলা, আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকার, সুতরানা মাধ্যমিক উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০