admin
৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইয় আকাঙ্ক্ষা মিললে জোটে বাধা নেই;সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো এক হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই এক দল অন্য দলের সাথে বসছে,কথা বলছে।

আগামীতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা হবে,জোট হবে।এনসিপির জোটে যোগ দেয়া বিষয়ে তিনি বলেন,

জুলাই আন্দোলনে মানুষের যেসব আকাঙ্ক্ষা ছিল, সেগুলো মিলে গেলে যে কোন দলের সাথে জোট হতে বাধা থাকবে না।
তিনি সোমবার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এক রেস্তোরায় জেলা এনসিপির সমন্বয় সভা শুরুর আগে এসব কথা বলেন।

নির্বাচনে এনসিপির প্রতীক বিষয়ে তিনি বলেন,
শাপলা প্রতীক নিতে আইনগত বাধা নেই,। তাই এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে। আর এর প্রস্তুতি হিসাবে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নভেম্বরের মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন হবে।
প্রতীক জটিলতা বিষয়ে তিনি বলেন,মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক কোনো দলের জন্য থাকা উচিত নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার মেরুদণ্ড দেখাতে পারে না, তাদের কাছে জাতীয় নির্বাচনের আস্থা কীভাবে রাখবো?
আগামী নির্বাচনকে সুষ্ঠু,বিরপপক্ষ ও অবাধ করতে অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ডের দিকে মনোযোগ দেওয়ার গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্বাচনে টার্গেট করে অনেকেই অনেক ভুলতথ্য প্রচার ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছে। পাশাপাশি টিআরপি বাড়ানোর জন্য ভারতের কিছু মিডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করারও চেষ্টা চলছে।

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,ওই ৩ পার্বত্য জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষের সুযোগ নেই। এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার জনগণের পূর্ণ সহযোগিতা পাবে এমন দাবীও করেন তিনি।

এনসিপি নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন,কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা সিনিয়র সমন্বয়কারী ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান পিয়াস, তৌফিক নেওয়াজ, মাহফুজুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা সভাপতি শিশির মাহমুদ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০