admin
৬ অক্টোবর ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় আসামি আটকরের দাবিতে মানববন্ধন

পুঠিয়ায় সোহেল হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত সোহেলের পিতা নিল্লাতাব আলী, মাহফুজুর রহমান (বাবলু), হাফেজ আ. রহমান, হাফেজ আশরাফুল ইসলামসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

নিহতের পিতা নিল্লাতাব আলী বলেন, আমি বারবার থানায় গিয়েছি। পুলিশ বলেছে আসামিদের ৮০ ভাগ শনাক্ত করেছে, কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করছি।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, “যদি দ্রুত সোহেল হত্যার বিচার না হয়, তবে খুন, গুম আরও বাড়বে। পুলিশ যদি দোষীদের গ্রেফতার না করে, আমরা থানার ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এসময় মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে এবং দ্রুত বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ, গত ১০ সেপ্টম্বর পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে ভ্যানচালক সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলার এজাহার ভুক্ত কনো আসামী নেই। মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০