admin
৮ অক্টোবর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে প্রতারক সন্দেহে ৪ নারী আটক

নাটোর শহরের নীচাবাজার সোনালী ব্যাংক এলাকা থেকে প্রতারকচক্রের সদস্য সন্দেহে চার নারীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে এনএসআই। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটক নারীরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মিঠুর মেয়ে রজনী, একই এলাকার বরকতউল্লাহর স্ত্রী বিলকিস বেগম, নাটোর বড়াইগ্রাম উপজেলার আক্কাসের মেয়ে বন্যা পারভীন এবং একই জেলার সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার আলমের মেয়ে মারুফা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকেই নারীদের একটি প্রতারকচক্র নীচাবাজার সোনালী ব্যাংক এলাকায় সক্রিয় ছিল। কোনো বয়স্ক মানুষ ব্যাংক থেকে টাকা তোলার পর ওই চক্রের সদস্যরা তাকে ঘিরে ধরে কৌশলে টাকা হাতিয়ে নেয়।

তাদের অভিযোগ, আটক চার নারী প্রতারক চক্রের সদস্য। তবে জানতে চাইলে চার নারী অভিযোগ অস্বীকার করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন , তাদের বাড়ি বিভিন্ন জায়গায়। কিন্তু তারা একসঙ্গে ছিলেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০