admin
৮ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশিক্ষিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের স্বপ্নপূরণে সমাজ ও পরিবারকে আরও বেশি সংবেদনশীল হতে হবে।

কিশোরকিশোরি ক্লাবের আবৃত্তি শিক্ষক জুলহাস কায়েমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ রবিন খান, প্রচার সম্পাদক মোতালেব হোসেন’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

২

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৩

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৫

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

৮

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

৯

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১০

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

১৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

২০